parbattanews

মাটিরাঙ্গায় বিদেশী মদসহ মাদক ব্যাবসায়ী আটক

09.01.2014_GAZANews Pic

উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই কেজি গাঁজা ও দুই বোতল বিদেশি মদ সহ মো. জোহর আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। মাটিরাঙ্গা থানার এসআই কাজী মাহফুজ হাসান সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজার থেকে তাকে আটক করে। সে উপজেলার বেলছড়ি ইউনিয়নের উত্তরপাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মো. জোহর আলী দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা ও বিদেশি মদ সহ বিভিন্ন মাদকদ্রব্য এনে বিক্রি করে আসছে।

বৃহস্পতিবার রাত আটটার দিকে গাঁজা ও মদ বিক্রির উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে চট্টগ্রামের ফটিকছড়ি যাবার পথে মাটিরাঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক জোহর আলী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের ১৯(১)এর ৭(ক)/৩(ক) ধারায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় এসআই কাজী মাহফুজ হাসান সিদ্দিক বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version