parbattanews

মাটিরাঙ্গায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

06.08.2014_Matiranga Swiside News Pic

মাটিরাঙ্গা সংবাদদাতা :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বড় বোনের সাথে ঝগড়া করে মর্জিনা আকতার (১৩) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সে মাটিরাঙ্গার গুইমারা ইউনিয়নের বুদংপাড়ার মো: আবদুল মান্নানের মেয়ে। বুদংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, বুধবার সকালে বড় বোন নবম শ্রেনীর ছাত্রী রাশেদা আকতার‘র সাথে লেখা-পড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পড়তে না বসলে বড় বোন রাশেদা তাকে থাপ্পর মারলে অভিমানে ঘরে থাকা ফুরাডান খেয়ে আত্মহত্যা করে স্কুল ছাত্রী মর্জিনা আকতার। বুধবার সকাল সাড়ে দশটার দিকে বুদংপাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

তাকে মুমুর্ষ অবস্থায় মাটিরাঙ্গা উপজেলা সদর হাসপাালে নিয়ে আসলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পরে সে। সন্তান হারানো মা-বাবাসহ স্বজনদের বুকফাটা আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠেছে।

গুইমারা থানার ওসি মো: আবু ইউসুফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো এ বিষয়ে কোন মামলা দায়ের হয়নি বলেও জানান তিনি।

Exit mobile version