খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক পরিবহন আইনে ১৫ জন মোটরসাইকেল চালককে ৬ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃস্পতিবার (১০ নভেম্বর) সকালে মাটিরাঙ্গা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
এ সময় মোটরসাইকেল চালক হ্যালমেট পরিধান না করা, অতিরিক্ত যাত্রীবহন, বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৪৯ (চ) ধারা মোতাবেক ১৫ জনকে ৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এসময় নিজ ও যাত্রীদেরে নিরাপত্তায় দেশের প্রচলিত সড়ক ও পরিবহন আইন মেনে নিরাপদে চলার আহ্বান জানানো হয়।
