parbattanews

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা প্রদান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা রি‌জিয়ন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং আ‌র্থিক সহায়তা প্রদান করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১৪ অক্টোবর) সকা‌লে নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে এ সহায়তা প্রদান করা হয়।

উপ‌জেলার বাইল্যাছড়ি সরকারি প্রথ‌মিক বিদ্যালয় মা‌ঠে জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক বি‌ভিন্ন বয়সি ৭৩০ জন স্থানীয় পাহাড়ি- বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।

এর আ‌গে দুইটি মন্দিরকে আর্থিক সহায়তার পাশাপাশি একটি মসজিদে সংস্কার কাজের জন্যও আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়াও ব্যক্তিগত চিকিৎসা ও ঘর নির্মাণের জন্য কিছু অস্বচ্ছল ব্যক্তির মাঝে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

এ সময় মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি এবং জোন উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাক‌বে বলেও জানান তিনি।

YouTube video player

Exit mobile version