parbattanews

মাটিরাঙ্গা নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা

10.01

সিনিয়র রিপোর্টার:

মাটিরাঙ্গা ইসলামিয়া সিনিয়র মাদরসা কর্তৃক মাটিরাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সকালে ইসলামিয়া সিনিয়র মাদরসায় আনুষ্ঠানিক ভাবে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেযর ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে বলেন, গত ৫ বছরে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের মাধ্যমে সরকার এর প্রমাণ দিয়েছে। সকলের সহযোগিতা নিয়ে মাটিরাঙ্গা পৌরসভাসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নে কাজ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, মাটিরাঙ্গা ইসলামিয়া সিনিয়র মাদারসা‘র শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করা হবে।

মাটিরাঙ্গা ইসলামিয়া সিনিয়র মাদারসা গভর্নিং বডির সভাপতি মো. এরশাদুজ্জামান এর সভাপতিত্বে সংবর্ধনায় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা ও মাটিরাঙ্গা ইসলামিয়া সিনিয়র মাদারসা গভর্নিং বডির সাবেক সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশিদ ফরাজী ও নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা প্রমূখ বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা ইসলামিয়া সিনিয়র মাদারসা অধ্যক্ষ কাজী মো. সলিম উল্যাহ।

বর্তমান সরকারের সময়ে মাটিরাঙ্গায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি তবলছড়ি গ্রীণহিল কলেজ ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি বিগত পৌরসভা নির্বাচনে শিক্ষক সমাজের ইতিবাচক ভূমিকার কথা স্বীকার করে বলেন, ফলে আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। তিনি বলেন, পৌরবাসী যে স্বপ্ন নিয়ে তাদের মূল্যবান ভোটে আমাকে মেয়র নির্বাচিত করেছে আমি তাদের সেই আস্থার মূল্য অবশ্যই দেবো।

পরে তিনি ২০১৫ সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও মাদরাসার বিভিন্ন শ্রেণীর মেধাবী শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই মাটিরাঙ্গা পৌরসভার নব-নির্বাচিত মেযর মো. শামছুল হক ও নব-নির্বাচিত কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেয় মাটিরাঙ্গা ইসলামিয়া সিনিয়র মাদারসা গভর্নিং বডির সভাপতিসহ শিক্ষকরা।

Exit mobile version