parbattanews

মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের নতুন নেতৃত্বে সাইফুল-রুবেল

12.07.2016_Matiranga BSL Council News-Pic

সিনিয়র রিপোর্টার :

বাংলাদেশ ছাত্রলীগের মাটিরাঙ্গা পৌর শাখার নতুন নেতৃত্বে মো. সাইফুল ইসলাম ও মো. তছলিম উদ্দিন রুবেল। চার বছর পরে গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত কাউন্সিলে দলের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন রুবেল।

সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই ছাত্রলীগের নতুন নেতৃত্ব কোন প্রক্রিয়ায় আসছে তা নিয়ে ধোয়াশা ছিল। ইলেকশন নাকি সিলেকশন এমন আলোচনায় মুখর ছিল মাটিরাঙ্গা পৌর শহর। তবে শুরু থেকেই কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত ছাত্রনেতা এবং কাউন্সিলর ও প্রার্থীরা ছিল নির্বাচনের পক্ষে অনঢ় ছিলেন।

এ নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে নিজেদের মতো করে নেতা নির্বাচন করেন পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতাকর্মীরা। প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সভাপতি পদে মো. সাইফুল ইসলাম ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সভাপতি পদে মো. আল আমিন ২৭ ভোট পেয়ে নিকটতম স্থান লাভ করেন। সাধারণ সম্পাদক পদে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন মো. তছলিম উদ্দিন রুবেল। এ পদে আবদুর রাজ্জাক পেয়েছেন ৩১ ভোট।

নির্বাচনের ফলাফলের পরপরই ছাত্রলীগ মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক নবনির্বাচিত কমিটির দুই জন সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সহ সভাপতি নির্বাচিত হয়েছে যথাক্রমে আল-আমিন ও মো. সাইফুল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবদুর রাজ্জাক।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ করেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জুয়েল চাকমা ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম। কাউন্সিলে ১০১ জন কাউন্সিলরের মধ্যে ৯৪ জন কাউন্সিলর মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Exit mobile version