parbattanews

মাতামুহুরী নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানে মাতামুহুরী নদীতে ডুবে হ্লামে মার্মা (৫৯) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নদীর মানিকপুর এলাকায় মাছ ধরতে নামলে এ ঘটনা ঘটে। হ্লামে মার্মা উপজেলা সদর ইউনিয়নের বরিশাল পাড়াস্থ শামুকঝিরি এলাকার ম্রাথোয়াই মার্মার স্ত্রী।

এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হ্লামে মার্মাসহ কয়েকজন নারী মাছ ধরতে মাতামুহুরী নদীর মানিকপুর এলাকায় নামেন। এ সময় পানির স্রোতের টানে ডুবে যান হ্লামে মার্মা। পরে স্বজনেরা স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করেন।

নদীর পানিতে ডুবে হ্লামে মার্মার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, মৃত হ্লামে মার্মা ইউনিয়নের এম. হোসেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য এবং স্কুলকে ৬০ শতক জমি দান করেছিলেন।

Exit mobile version