parbattanews

মাতামুহুরী সাংগঠনিক থানা যুবলীগের উদোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্য অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কক্সবাজারের মাতামুহুরী সাংগঠনিক থানা যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

রবিবার (১৯ ফেব্রুয়ারি ) বিকাল ৪টায় পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে এক সমাবেশে মিলিত হয়।

মাতামুহুরী সাংগঠনিক থানা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কাইছারুল হক বাচ্চুর নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. গিয়াস উদ্দিন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলমসহ ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীরা।

এসময় মাতামুহুরী সাংগঠনিক থানা যুবলীগের আওতাধীন সাত ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ ও যুবলীগের অনেক কর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version