কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম বলেছেন, সমাজের একটা শ্রেণি ও অংশ বিশেষ সিন্ডিকেট করে মাদক ও মানবপাচার করছে। কিশোর ও কম বয়সীদের লোভনীয় ফাঁদে ফেলে মাদক পাচারে জড়াচ্ছে। এসব অপকর্ম দেশের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে যুব সমাজ, পরিবার। সেইসব অপরাধীরা রাষ্ট্রীয় শক্তির চেয়ে বড় নয়। তাদের পিছনে যতই ক্ষমতাধর ব্যক্তি থাকনা কেন কারও রেহাই নেই। পাশাপাশি মাদক ও মানব পাচারে অর্থদাতাদেরও ছাড় নেই।
টেকনাফ মডেল থানার আয়োজনে শনিবার (১২ মার্চ) বেলা ১১টায় থানা চত্বরে ওপেন হাউজ ডে তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক ও মানব পাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মানব ও মাদক পাচারকারীদের অর্থলগ্নকারীদেরও কোন মতেই ছাড় দেওয়ায় হবে। তাদেরও আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন মাদকবিরোধী, নারী নির্যাতন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থ নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। সামাজিক আন্দোলন করে মাদক মুক্ত করতে হবে। এজন্য উঠান বৈঠক করতে হবে।
মাদক সংশ্লিদের বাড়ি চিহ্নিত করে সাইন বোর্ড টাঙ্গানো হোক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল শাকিল আহমদ।
এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, পৌর মেয়র হাজী মো. ইসলাম, শাহপরীরদ্বীপ আওয়ামী লীগের সভাপতি সোনা আলী, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশের মাহমূদ আলী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসাইন খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোছাইন, সহ-সভাপতি জহির হোসেন এমএ উপজেলা কমিউনিট পুলিশের সভাপতি মো. আলম বাহাদুর, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি সাইফ উদ্দীন খালেদ।
উম্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, কুলছুমা আকতার, হোয়াইক্যংয়ের আলমগীর চৌধুরী, হ্নীলা কমিউনিটি পুলিশের সভাপতি রেজাউল করিম, সাংবাদিক মো. আশেক উল্লাহ ফারুকী, নুরুল হোছাইন, নাছির উদ্দীন রাজ, সাইফ উদ্দীন মামুন, শেখ রাসেল, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফ উল্লাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, পৌর কাউন্সিলর কোহিনুর আকতার, হ্নীলা ইউপি মেম্বার মো. আলী, মহিলা মেম্বার নাসরিন পারভীন, সাবরাং ইউপি মেম্বার আবুল ফয়াজ, সাইফুল ইসলাম, কমিউনিট পুলিশের উপজেলা সাধারণ শম্পাদক নজরুল ইসলাম ও নুরুল আমিন প্রমুখ।
