খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মুসলিম পাড়া এলাকায় পাহাড় কাটার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ মুসলিম পাড়া এলাকায় পাহাড় কাটার খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি মো. ছিদ্দিকুর রহমানকে(৩৩) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় অপরাধ ১৫(৪) ধারায় শাস্তির আওতায় ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ জানান, উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
