parbattanews

মানিকছড়িতে মাদ্রাসা ছাত্রী উদ্ধার

41

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

চট্রগ্রামের হালিশহরস্থ ‘তাহফিজুল কোরআন’ মাদ্রাসার ষষ্ঠ শ্রেনির ছাত্রী ফাহমিদা হক লিজা (১৩)কে আজ শুক্রবার বিকালে মানিকছড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে মহামুনি বাসস্টেশনে সন্দেহ জনকভাবে ঘুরাফেরা করায় সময় টহল পুলিশ দুই যুবকসহ ফাহমিদা হক লিজাকে থানায় নিয়ে আসে। পরে তাদের কথাবার্তা সন্দেজনক হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

আটককৃত যুবক মো.সেলিম(৩০) জানান, অভিভাবকের অজান্তে বেড়ানোর উদ্দেশ্যে মেয়েটিকে নিয়ে এসেছি। এখানে এসে পূর্বের পরিচিত বন্ধু লক্ষ্মীছড়ির মোখলেচুর রহমান(১৮) এর সাথে দেখা করে বিকালে শহরে ফেরার পথে পুলিশ আমাদেরকে থানায় নিয়ে আসে।

ফাহমিদা হক লিজা পুলিমকে জানান, তার পিতা  আজিজুল হক ,গ্রাম মগনামী,পেকুয়া,কক্সবাজার। বর্তমানে তারা চট্রগ্রামের হালিশহর আই ব্লকের কাঁচাবাজার সংলগ্ন ওমর ফারুকের বাসায় ভাড়া থাকেন। সে কলম কিনতে দোকানে আসলে ওই যুবক (মো.সেলিম) তাকে চল একটু ঘুরে আসি বলে অজ্ঞাত স্থানে নিয়ে আসে।

থানার এস.আই মো.দেলোয়ার হোসেন জানান, আটককৃতদের কথাবার্তায় গরমিল থাকায় তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মেয়ের অভিভাবককে খবর দেয়া হয়েছে।

Exit mobile version