parbattanews

মানিকছড়ি উপজেলা মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা

মানিকছড়ি প্রতিনিধি:

কাঞ্চন মালাকে সভাপতি, শিউলি আক্তারকে সাধারণ সম্পাদক ও জেসমিন আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে মানিকছড়ি উপজেলা মহিলা দলের ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি মনিতা দেওয়ান এবং সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ান এই আংশিক কমিটি অনুমোদন করেছেন।

নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা মহিলা দল থেকে অনুমোদন নিতে বলা হয়েছে।

Exit mobile version