parbattanews

মায়ানমারে সিমেন্ট পাচারকালে সেন্টমার্টিনে ৮ জন আটক

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১টায় কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ এই বিশেষ অভিযান পরিচালনা করে। তবে ধৃতদের পরিচয় জানা যায়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃতরা শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের এই সিমেন্ট ফিশিং বোটে করে মায়ানমারে পাচার করছিল। অভিযানকালে পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Exit mobile version