parbattanews

মালেশিয়ায় গ্লোবাল লিডারশিপ সামিটে অংশ নিলেন ঈদগাঁওয়ের রিয়ান

চার দিন ব্যাপী মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরস্থ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ইননুভেশনে অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল লিডারশিপ সামিট ২০২৬ এ অংশগ্রহণে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেধাবী মুখ আরকানুল ইসলাম রিয়ান।

৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এ সামিটে যোগ দিতে ৮ জুলাই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন।

মেধাবি এ মুখ বিরল এ সুযোগ পেয়ে শুধু উপজেলা নয় কক্সবাজারবাসীসহ পুরো দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। এ সামিটে ৪৩ জন ডেলিগেট অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন। এ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী, সহকর্মীসহ সর্বস্তরের জনগণকে উচ্ছাস প্রকাশ করতে শুনা যায়।

এ মেধাবী মুখ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মধ্য নাপিতখালীর গিয়াস উদ্দিন ও হাসিনা আক্তার দম্পতির তৃতীয় সন্তান। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন, যাতে সফলতার সহিত এ সামিট সম্পন্ন করেতে পারেন।

প্রসঙ্গত মেধাবী মুখ রিয়ান ছোট্ট কাল থেকেই পড়াশুনার পাশাপাশি সামাজিক বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে জড়িয়ে পড়েন। ইতিমধ্যে তিনি সংক্ষেপে সিওয়াইডিএ নামের একটি স্বেচ্ছাসেবী নিবন্ধনভুক্ত সংগঠন গড়ে তুলে নানা সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি বর্তমানে কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

Exit mobile version