parbattanews

মাসিক ভাতায় ঈদগাঁও পাঁচ মসজিদ ও দুই মন্দির অন্তর্ভুক্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার নির্দেশে ধর্ম মন্ত্রণালয় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাঁচ মসজিদ ও দুই মন্দিরের সরকারি মাসিক ভাতায় স্থান পেয়েছে। সেগুলো হচ্ছে ইসলামপুর ইউনিয়নে পূর্ব নাপিতখালী কেন্দ্রীয় জামে মসজিদ, ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা কেন্দ্রীয় জামে মসজিদ, ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া জামে মসজিদ, জালালাবাদ ইউনিয়নে রবার ড্যাম জামে মসজিদ ও পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী জামে মসজিদ ।

এছাড়া ঈদগাঁও উপজেলা কেন্দ্রীয় কালি মন্দির এবং ইসলামাবাদ হিন্দুপাড়া সার্বজনীন দূর্গা মন্দির মাসিক ভাতার তালিকায় স্থান পেয়েছেন বলে জানান কেন্দ্রীয় কালি মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা উত্তম রায় পুলক।

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার এর কর্মকর্তা ও ঈদগাঁও উপজেলার দায়িত্বশীল মাসুদ রানা জানান, প্রতি মসজিদের ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার ও খাদেম দুই হাজার টাকা করে মাসিক সরকারি ভাতা পাবেন। এছাড়া মন্দিরের পুরোহিত ৮ হাজার ও সেবাইত পাবেন ৩ হাজার টাকা করে।

ইতিমধ্যে উক্ত মসজিদ ও মন্দিরের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে এবং এরই মধ্যে ইউনিয়নের ভাদিতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম তাদের নির্ধারিত ভাতা পেয়েছেন বলে তাকে নিশ্চিত করেছেন। আগামী দুই একদিনের মধ্যে অবশিষ্ট মসজিদ ও মন্দিরের লোকবলরাও তাদের নির্ধারিত ভাতা পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

Exit mobile version