parbattanews

মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে কক্সবাজারে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিবাদ সভা

Coxs Journalist meeting
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
দৈনিক আমার দেশ মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে কক্সবাজারে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে সাংবাদিক ইউনিয়ন ও আমার দেশ পাঠক মেলা। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক জিএএম আশেক উল্লাহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মমতাজ উদ্দিন বাহারী, নুরুল ইসলাম হেলালী, আমার দেশ পাঠক মেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ-উর-রহমান মাসুদ প্রমুখ।
বক্তারা মাহমুদুর রহমানকে আটকের প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হবেন।

Exit mobile version