parbattanews

মা‌টিরাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় গা‌ড়ির যন্ত্রাংশসহ আটক ২

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় অ‌বৈধ প‌থে আসা বিপুল পরিমাণ ভারতীয় গা‌ড়ির যন্ত্রাংশসহ দুই চোরাকারবারিকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

আটককৃতরা হ‌লেন- উপ‌জেলার গোমতী ইউপির দ‌ক্ষিণ শা‌ন্তিপুর এলাকার মো. জাকির হোসেনের ছে‌লে মো. বিল্লাল হোসেন (২১) ও উত্তর শান্তিপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছে‌লে মো. শাহ আলম (২৩)।

শুক্রবার (১০ ন‌ভেম্বর) রা‌তে মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকা থেকে তা‌দের আটক করা হয়।

জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে অ‌বৈধ প‌থে আসা ভারতীয় মোটরসাইকেল ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশসহ তা‌দের আটক করা হয়। এসময় মালামাল বহনকা‌রী রেজিস্ট্রেশনবিহীন এক‌টি সিএনজি গা‌ড়িও জব্দ করা হয়। আটককৃত যন্ত্রাং‌শের সর্বমোট বাজার মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

শ‌নিবার সকা‌লে ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে পু‌লিশ সুপার মুক্তা ধর ব‌লেন, আটককৃত‌দের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হ‌য়ে‌ছে। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Exit mobile version