parbattanews

মা‌টিরাঙ্গায় শেখ কামা‌লের ৭৪তম জন্মবা‌র্ষিকী পালন

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ ক‌্যা‌প্টেন শেখ কামা‌লের ৭৪তম জন্মবা‌র্ষিকী উদযাপন করা হ‌য়ে‌ছে।

এ উপল‌ক্ষে শ‌নিবার ( ৫ আগষ্ট ) উপ‌জেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সকাল ৮টায় জাজীয় ও দলীয় পতাকা উ‌ত্তোলন , জাতীয় সংগীত প‌রি‌বেশন , মা‌টিরাঙ্গা উপ‌জেলা দলীয় কার্যাল‌য়ে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পণ শে‌ষে আ‌লোচনা সভার আ‌য়োজন করা হয়।

উপজেলা আওয়‌মী লী‌গের সভাপ‌তি হুমায়ুন মোরশেদ খা‌নের সভাপ‌তি‌ত্ব আ‌লোচনা সভায় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা আওয়ামী লীগসহ সভাপ‌তি হিরঞ্জয় ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সা‌বেক সাধারষ সম্পাদক আলাউ‌দ্দিন লিটন, ছাত্রলীগ সাধারণ সভাপ‌তি তস‌লিম উদ্দিন রু‌বেল প্রমুখ।

আ‌লোচনা সভায় বক্তারা শেখ কামালের স্ম‌তিচারণ ক‌রে ব‌লেন, বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসের সবচেয়ে কালিমা লিপ্ত অধ্যায় ৭৫ এর আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাতবরণ করেন শেখ কামাল। ’৬৯-র গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেনশেখ কামাল। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

এ সময় উপ‌জেলা ও পৌর আওয়ামী লীগ নেতাকর্মীগন উপ‌স্থিত ছি‌লেন।

Exit mobile version