parbattanews

মা‌টিরাঙ্গায় শ্রমি‌কের উপর ইউ‌পি‌ডিএফ সন্ত্রাসীদের হামলা, বি‌জি‌বি টহল জোরদার

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় স্থানীয় ৩ শ্রমি‌কের উপর হামলার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে ইউ‌পি‌ডিএফ’র বিরু‌দ্ধে। ভুক্ত‌ভো‌গী তিন শ্রমিক হ‌লেন- স্থানীয় রেজু মিয়ার ছে‌লে মো. ইকবাল হোসেন (৪০), মো. কামাল হোসেনের ছে‌লে মো. রবিন হোসেন (২২) ও আলী আকবরের ছে‌লে মো. আব্দুল মহিন (ভিডিপি সদস্য)।

বুধবার (১৪ জুন) বেলা ১১টার দি‌কে উপ‌জেলার তবলছ‌ড়ি ইউ‌নিয়‌নের ৩নং ওয়ার্ড ‌মোল্লা বাজার হা‌জিপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

স্থানীয় ইউ‌পি সদস‌্য শ‌হিদুল ইসলাম জনান, বেলা আনুমা‌নিক সা‌ড়ে ১০টার দি‌কে ভুক্ত‌ভো‌গীরা নিজস্ব আম বাগা‌নে আম পাড়‌তে গে‌লে ইউ‌পি‌ডিএফ এর সন্ত্রাসীরা তা‌দের উপর আক‌স্মিক হামলা ক‌রে। এতে তা‌দের শরীরের বিভিন্ন স্থানে কে‌টে যায়। তাদের চিৎকা‌রে আশপাশের লোকজন ছু‌টে এলে ইউ‌পি‌ডিএফ এর সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়।স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত‌দের উদ্ধার ক‌রে যা‌মি‌নীপাড়া জোন (২৩‌বি‌জি‌বি ) এর এমআই রুমে (চি‌কিৎসা কেন্দ্র ) নিয়ে যায়।

যা‌মিনীপাড়া জোন সূ‌ত্রে জানা যায়, জোন কমান্ডার লে. কর্নেল এবিএম জাহিদুল করিমের নির্দেশনা অনুযায়ী জোনের মেডিকেল অফিসার এবং মেডিকেল সহকারীদের সমন্বয়ে আহত ৩ জন বাঙালি শ্রমিককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

ঘটনার পর পরই জোন সদর ও ঝর্ণাটিলা বিজিবি ক্যাম্পের সমন্বয়ে জেসিও’র নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার নিরাপত্তা নিশ্চিত করে। এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনারোধে টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।

ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এ ঘটনার দায় অস্বীকার বলেন, ইউপিডিএফ এ ধরনের কোন ঘটনার সাথে সম্পৃক্ত নয়। অন্য কোন সংগঠন নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য ঘটনা ঘটিয়ে তার দায় ইউপিডিএফের উপর চাপানোর চেষ্টা করছে। তিনি এটিকে ষড়যন্ত্র বলে দাবি করে পাহাড়ে মানুষকে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানান।

Exit mobile version