parbattanews

মিঠুন চাকমাকে মুক্তির দাবিতে পানছড়িতে বিক্ষোভ মিছিল

বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়ি জেলার পানছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক যুব ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার উদ্যেগে এ বিক্ষোভ মিছিল হয়।

মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার পূজগাং মূখ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে পূজগাং বাজার এলাকায় এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিসিপি পানছড়ি উপজেলা শাখার সভাপতি হিমেল চাকমা। অভিনাশ চাকমার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি রূপায়ন চাকমা, ইউপিডিএফ’র পানছড়ি উপজেলা সংগঠন দারুণ চাকমা ও ইউপি সদস্য সঞ্চয় চাকমা। বক্তারা পার্বত্য চট্টগ্রামে অন্যায়ভাবে ধরপাকড় ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের তীব্র নিন্দা ও মিঠুন চাকমাকে নিঃশর্ত মুক্তির দাবি জানায়।

অপরদিকে গণতান্ত্রিক যুব ফোরাম, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স পানছড়ি উপজেলা শাখার উদ্যেগে এক বৃক্ষ রোপন কর্মসূচি পালন হয়েছে। প্রজ্ঞাপুর সাধনা বন বিহারে অনুষ্ঠিতব্য বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাদ চাকমা, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, ইউপিডিএফ প্রতিনিধি দারুণ চাকমা ও বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মতিলাল চাকমা। এ সময় বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও গরীব কৃষকদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

Exit mobile version