parbattanews

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি নারী আহত

মিয়ানমারের রাখাইনে ব্যাপক গোলাগুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে  গুলি এসে পড়ে এক নারী পায়ে গুলিবিদ্ধ। এ সময় ১টি তাজা বুলে উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (২৫ অক্টোবর) বিকালের দিকে টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রীজে সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় মোস্তাক আহমেদ।

মোস্তাক আহমেদ জানান,শনিবার হঠাৎ করে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ ওপারে মিয়ানমার রাখাইন সীমান্তে ব্যাপক গোলাগুলির বিকট শব্দ শোনা যায়। এক পর্যায়ে একটি গুলি এসে আমার কম্পিউটার দোকানের টিন ছিদ্র হয়ে নিচে পড়লো। তখন আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি।

গুলিবিদ্ধ ছেনুয়ারা বেগম জানান, আমি আজ বিকালে বাড়ির ওঠানে হাঁটাহাঁটি করছিলাম, হঠাৎ করে আমার পায়ে এসে একটি গুলি লাগলো। তখন আমি মাটিতে পড়ে যায়।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদে আনোয়ারী জানান, শনিবার বিকালের তেচ্ছিব্রিজ ওপারে মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দের খবর পাওয়া যায়। এতে তেচ্ছি ব্রিজ এলাকার ছেনুয়ারা বেগম নামে এক নারী পায়ে লাগে। বর্তমানে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেনেছি।

তিনি আরও জানান,আমি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, হোয়াইক্যং তেচ্ছিব্রিজে এক নারী গুলিতে আহতে হয়েছে বলে শুনেছি,এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।

Exit mobile version