parbattanews

মিরপুরের কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

মিরপুরের কালশী বস্তিতে আগুন ভয়াবহ লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

সোমবার ( ২৫ মে ) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট ১৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Exit mobile version