parbattanews

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন নিহত আজাদের স্ত্রী

ছবিঃ সংগৃহীত

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ।

তিনি বলেন, নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। তার অনার্স শেষ হলে পরে অফিসার পদে নেওয়া হবে।

এর আগে গত রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড হঠাৎ খুলে নিচে পড়ে গেলে আবুল কালাম নিহত হন।

Exit mobile version