parbattanews

যত দিন দলে অবদান রাখতে পারি, খেলে যাব : জন্মদিনে মেসি

যুক্তরাষ্ট্র, মেক্সিকো-কান্ডায় অনুষ্ঠিত বিশ্বকাপে দারুণ ছন্দে ফুটবলের বৈশ্বিক তারকা লিওনেল আন্দ্রেস মেসি। গ্রুপ পর্বে হ্যাটট্রিকের পর নিজদের দ্বিতীয় ম্যাচেও করেছেন দুই গোল। সব মিলিয়ে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরারও এখন তিনিই। এমনকি বিশ্বকাপে ১৮ গোল করেই লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বোচ্ছ গোলদাতা।

আর্জেন্টাইন এই তারকা আজ ৩৯ তম জন্মদিন। সময়ও যেন তাকে হার মানাতে পারছে না। যে বয়সে সবাই বুটজোড়া তুলে রাখেন, সেই বয়সে এসেও সবাইকে বিমোহিত করে চলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

বিশ্বকাপের এবারের আসর শুরু করেছিলেন আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করে হলেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এর দুই দিন পর বুধবার তার জন্মদিন তাই যেন উদযাপিত হলো বিশেষভাবে।

এই বয়সে এসে যে প্রশ্নের মুখে সবচেয়ে বেশি পড়তে হয় সেই অবধারিত অবসর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মেসি বলেন, “হ্যাঁ, হ্যাঁ। আমি কিছুদিন খেলব। যতদিন অবদান রাখতে পারি, শারীরিকভাবে ভালো থাকি এবং সতীর্থদের সাহায্য করতে পারি, আমি খেলে যাব।”

ভবিষ্যৎ প্রসঙ্গে মেসি বলেন, “২০৩০ পর্যন্ত খেলা একটু দূরের কথা মনে হয়। তবে আমি একদিন করে এগোতে চাই।”

জন্মদিনের কেকের মোমবাতি নিভিয়ে তিনি শুধু একটি প্রার্থনা করবেন, “আমার, আমার পরিবারের এবং কাছের মানুষের সুস্বাস্থ্য। আর যেন ফুটবল উপভোগ করতে পারি।”

কানসাস সিটিতে দলের ক্যাম্পে জন্মদিনের কেক কাটা হবে।

মেসি এখনো আগুনে ফর্মে, ৩৯ বছর বয়সেও মাতাচ্ছেন বিশ্বকাপ। হয়তো আগামী জন্মদিনে আমরা তাকে ধূসর চুলে দেখব, কিন্তু মাঠে তিনি থাকবেন একই রকম উজ্জ্বল।

সূত্র: ওলে

Exit mobile version