যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশের পর গুলি করে ভূপাতিত করা যুদ্ধবিমানের ছবি প্রকাশ করেছে ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পস (আইআরজিসি) পাশাপাশি যুক্তরাষ্ট্রকে কড়া বার্তায় হুঁশিয়ারি দিয়েছে তারা ।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩ এপ্রিল) নিজেদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে গোয়েন্দা সংস্থা আইআরজিসি বিধ্বস্ত একটি বিমানের ছবি প্রকাশ করে।
আইআরজিসি শুক্রবার ঘোষণা করেছে যে, মধ্য ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমানটি ধ্বংস করা হয়েছে। এতে বলা হয়েছে, ধ্বংসপ্রাপ্ত যুদ্ধবিমানটি লেকেনহেথ স্কোয়াড্রনের ছিল।
তবে বার্তাসংস্থাটি বলেছে, যে বিমানটি ভূপাতিত করা হয়েছে সেটিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের চিহ্ন রয়েছে।
মার্কিন ইউরোপীয় কমান্ড এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে।
তাসনিম তাদের প্রতিবেদনে বলেছে, “যুদ্ধবিমানটি ইংল্যান্ডের লেকেনহিথ বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন ইউরোপীয় কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের। ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিতে স্কোয়াড্রনটিকে বর্তমানে সেন্ট্রাল কমান্ড মিশন এলাকায় মোতায়েন করা হয়েছে।”
উৎসতাসনিম নিউজ।
