parbattanews

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধকে অনর্থক আখ্যা দিয়ে বন্ধের আহ্বান মামদানির

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। এই যুদ্ধকে অবিচার ও অনর্থক আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধেরও আহ্বান জানান তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই যুদ্ধের জন্য কেউ ভোট দেয়নি, অথচ এর মূল্য বহন করতে হয়েছে সাধারণ মানুষকে, যারা এতে কোনো অংশীদার নয়।

মেয়র মামদানি উল্লেখ করেন, চলমান এই সংঘাত বিদেশে থাকা বেসামরিক নাগরিক এবং দেশের শ্রমজীবী পরিবারের ওপর ব্যাপক ক্ষতি করছে। ইতিমধ্যে হাজার হাজার বেসামরিক প্রাণহানি ঘটেছে, পাশাপাশি ১৩ জন মার্কিন সেনাও নিহত হয়েছে। এই সেনারা আর কখনো তাদের পরিবারে ফিরে আসতে পারবে না ।

তিনি যুদ্ধের বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রভাবের কথাও তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে পেট্রোল পাম্প এবং মুদি দোকানের দাম বাড়তে দেখা গেছে, এবং সাধারণ মানুষকেও এতে তাদের পারিবারিক বাজেটের চাপ সহ্য করতে হচ্ছে।

মামদানি  জানান, যুদ্ধের প্রথম দিন থেকেই তিনি এর বিরোধিতা করে আসছেন এবং তিনি দৃঢ়ভাবে এ যুদ্ধের অবসান ঘটাতে চান।

Exit mobile version