parbattanews

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হচ্ছে বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর আটকা পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ বুধবার (৮ এপ্রিল) ভোরে হরমুজ প্রণালি পার হওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, দুপুর ১২টায় জাহাজটি সৌদি আরবের দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল এবং ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল গতিতে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানিয়েছেন, হরমুজ প্রণালি অতিক্রম করতে আরও দুই দিন বা প্রায় ৪০ ঘণ্টা সময় লাগতে পারে।

Exit mobile version