রাঙ্গামাটির কাউখালিতে যৌথবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র এক সক্রিয় সদস্য আটক হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ বাটন মোবাইলে উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি রাঙ্গামাটি কাউখালি থানার চেলাছড়া গ্রামের মৃত নয়াচার চাকমার ছেলে প্রকাশ সুমন চাকমা (৪০) ।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে তাকে আটক করে কাউখালি থানা পুলিশ ঘাগড়া সেনা ক্যাম্পের টহলের নিকট তাকে হস্তান্তর করে।
নিরাপত্তা বাহিনী সূত্রে আরো জানা যায়, প্রকাশ সুমন চাকমা অবৈধ অস্ত্র ব্যবসায়ী পাহাড়ি সংগঠন ইউপিডিএফ’র সক্রিয় সদস্য।
