parbattanews

যৌন নিপীড়নের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রবিবার (২৪ জুলাই) সকালে শহরের মুক্তমঞ্চে সদরস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদে সমাবেশ বক্তরা বলেন, শিক্ষার্থীদের ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা উদ্বেগহারে বাড়ছে। এ ধরনের ঘৃণিত ও জঘন্য ঘটনার জন্য রাষ্ট্রকে কঠোর হওয়ার পাশাপাশি সামাজিকভাবে স্বোচ্ছার হওয়ার দাবি জানান। একইসাথে পাহাড় কিংবা সমতলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিমঞ্চের সামনে প্রতিবাদে সমাবেশ করে।

Exit mobile version