parbattanews

রত্নাপালং ইউপিতে চেয়ারম্যান প্রার্থী খাইরল আলমের চলছে গণসংযোগ

ইউনিয়ন পরিষদ নির্বাচন

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরিক কমিটি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরীর নির্বাচনী প্রচারণায় সাধারণ ভোটারদের ব্যাপক জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন গোড়া মার্কার ভোট চেয়ে দিবারাত্রি ভোটারদের বাড়ীতে বাড়ীতে যাচ্ছেন তিনি। শুধু তাই নয় গোড়া মার্কার ভোট চাইতে গিয়ে সাধারণ ভোটাদের ভালবাসার সিক্ত হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরী।

এদিকে গোড়া মার্কার সমর্থনে গত রবিবার সন্ধ্যায় একটি গণমিছিল ও বিকালে নির্বাচনী অফিস উদ্বোধন হয়েছে। ৮নং ওয়ার্ডের রত্নাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোড়া মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করেন জনপ্রিয়নেতা ও জনদরদী চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরী।

গোড়া মার্কার অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন, নাছির উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন, ফারুক আহমদ চৌধুরী, জহির উদ্দিন চৌধুরী, মোরশেদ আলম চৌধুরী, বাবু ভাই, মানিক, আইয়ুব খোন্দকার, ডা. মনজুর কাদের, একে খাঁন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরী বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে গণমানুষের সেবা করেছি। কোনদিন কোন সময় মানুষের ক্ষতি করি নাই। সব সময় গরীব দু:খি মানুষের পাশে ছিলাম। সাহায্যের হাত বাড়িয়েছি। কাউকেও ফেরত দেওয়া হয়নি। আজ আমি আপনাদের আরো সেবা করার জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমার বিশ্বাস আমাকেও আপনারা ফেরত দিবেন না। আগামী ৪ তারিখ গোড়া মার্কায় মা বোনদেরকে সাথে নিয়ে এসে সবাই গোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে এলাকার উন্নয়ন ও মানবসেবার করার সুযোগ দিবেন।

Exit mobile version