parbattanews

রবিবার রাঙামাটিতে সকাল- সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ

576764_453679358033897_994571389_n

ডেস্ক নিউজ:
ভূমি কমিশন আইন সংস্কারের প্রতিবাদে ২ জুন রাঙামাটিতে সকাল- সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ। পরিষদের রাঙামাটি জেলা সভাপতি উজ্জল পাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
ভূমি কমিশন আইনের খসড়া মন্ত্রীসভায় নীতিগত অনুমোদনকে ‘সংবিধান বর্হিভূত’ উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আইন পার্বত্য বাঙ্গালীর অধিকার হরণ ও অখন্ডতা নষ্টের এক মহাপ্রলয়। পার্বত্য চট্রগ্রামের তিনের দুই অংশ বাঙ্গালীর মতামত ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করণের দাবি উপেক্ষা করে একতনফা মনোভাব দেখিয়ে গত ২৭/০৫/২০১৩ তারিখে মন্ত্রীসভার বৈঠকে সংবিধান বহির্ভত পার্বত্য ভূমি কমিশন সংশোধন আইন ২০১৩ এর খসড়া অনুমোদন রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ ও আত্নঘাতি সিদ্ধান্ত।

‘আমরা মনে করি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পাবর্ত্য চট্রগ্রামের বসবাসরত বাঙ্গালীরা তাদের ভূমির অধিকার হারাবে এবং রাষ্ট্রও এই অঞ্চলের কর্তৃত্বে হারাবে’ দাবী করে বিবৃতিতে বলা হয়েছে, এই পরিস্থিতিতে রাষ্ট্রের জন্য আত্নঘাতী যে কোন সিদ্ধান্ত পার্বত্য বাঙ্গালীরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিহত করতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। এর ফলে যে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে সরকারকে দায়দায়িত্ব বহন করতে হবে।

Exit mobile version