parbattanews

রশিদ নগরে জায়গা জবর দখলে হামলা, ৩ নারী আহত

কক্সবাজারের রামুর রশিদ নগরে জায়গা জবর দখলে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এতে তিন নারী আহত হয়েছে। এ ঘটনায় রামু থানায় এজাহার দিয়েছে ভুক্তভোগীরা।

প্রাপ্ত এজাহারে জানা যায়, বিগত ২৫ জানুয়ারি সকালে মোমেনা আক্তার (৬৫), স্বামী আরবান আলী সাং- পূর্ব কাদমর পাড়া, ররশিদ নগর, রামু তার অপরাপর বোনদের নিয়ে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত কাদমর পাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন জমিতে স্থাপনা নির্মাণ কাজ শুরু করে।

এসময় আচমকা সাদ্দাম হোসেন, গিয়াস উদ্দিন, মনজুর আলম, শাহ আলম, রবি হোসেন, মো. আতু ও শহর মুল্লকগং দেশীয় অস্ত্র হাতে অশ্লীল গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দিয়ে পুর্বের দাবিকৃত চাঁদা না দিলে জায়গায় কাজ করতে দিবেনা বলে জায়গা মালিক নারীদের মারধর ও শ্লীলতাহানি করে।এসময় নারীদের পরনে থাকা অলংকারপত্রও ছিনিয়ে নিয়ে পুনরায় প্রাণ নাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে বলে এজাহারে উল্লেখ করেন । পরে স্বজন ও কাজের লোকেরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা হল এজাহার দায়েরকারী মোমেনা আক্তার, তার দুই বোন মাহমুদা বেগম ও রোকসানা আক্তার।

ভিকটিম মোমেনা আক্তার জানান, দীর্ঘদিন যাবত উক্ত হামলাকারীরা তাদের ওয়ারিশ সুত্রে প্রাপ্ত কয়েক দশকের ভোগদখলীয় জায়গা তাদের দাবি করে জবরদখলের হুমকি দেয়।নয়ত ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয় । এর জেরেই তারা উক্ত হামলা করে। এজাহার দায়ের পরবর্তী রামু থানা পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষীদের সাক্ষ্য নেয় বলে দাবি কর আহত ভিকটিম বৃদ্ধ মোমেনা থানা প্রশাসনের জরুরি আইনানুগ ব্যবস্থা কামনা করেন।

ঘটনাস্থল ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য সালাহ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীরা কোন কাগজপত্র ছাড়া অহেতুক তাদের জায়গা দাবি করাতে কিছু দিন পূর্বে থানায় বৈঠক হয়। এতে প্রকৃত মালিকদের কাজের অনুমতি দেয়া হয়।সে অনুযায়ী কাজ করতে গেলে তারা উক্ত হামলার শিকার হয়।
রামু থানার ওসি (তদন্ত) মো: ফরিদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এরকম একটি ঘটনার তদন্ত এক এসআইয়ের নিকট তদন্তাধীন বলে জানান।

অভিযুক্ত গংয়ের মো: আতুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কিছু অভিযোগ সত্য, কিছু মিথ্যা বলে জানান।

Exit mobile version