ফাতেমা জান্নাত মুমু:
রাঙামাটি জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রত্যাহারের দাবীতে রাঙামাটির বিচারিক আদালত প্রতীকি বর্জন ও অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে রাঙামাটি জেলা আইনজীবী সমিতি। সোমবার সকালে রাঙামাটি জেলা আইনজীবী সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এব্যাপারে রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হলা থোয়াই প্রু মারমা জানান, গত ১১ অক্টোবর থেকে আইনজীবীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত বর্জন করে আসছে।
এ কর্মসূচিকে আরও বেগবান করতে আইনজীবী সমিতির নেতারা রাঙামাটি আদালতের অন্যান্য ম্যাজিস্ট্রেটদের আদালতও প্রতীকি বর্জন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবে। তাদের দাবী পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান আইনজীবীরা।