parbattanews

রাঙামাটিতে ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের তিন চাঁদাবাজ আটক

রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ সংস্কার) গণতান্ত্রিক গ্রুপের তিন চাঁদাবাজকে আটক করেছে ব্যবসায়ীরা।

বুধবার (০৭ আগস্ট) রাতে জেলা শহরের জেবি স’মিল থেকে চাঁদা আদায়ের সময় ব্যবসায়ীরা তাদের হাতেনাতে আটক করে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে সন্ত্রাসীদের একটি দল কাঠ ব্যবসা এবং দোকানদারদের থেকে চাঁদা আদায় করে আসছে। বুধবারও চাঁদা আদায় করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী এসে তাদের আটক করে নিয়ে যায়। তবে আটককৃত যুবকদের কেউ নাম জানাতে পারিনি।

Exit mobile version