parbattanews

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে সোচ্চার বিএনপি

রাঙামাটির বাঘাইছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সোচ্চার রয়েছে জাতীয়তাবাদী যুব দল। যুব দলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় উপজেলা ও পৌর যুব দলের আয়োজনে চৌমুহনী দলীয় কার্যালয় হতে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

এতে উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুর সবুর-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর যুব দলের আহ্বায়ক নিজাম উদ্দিন, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক (মামুন), পৌর যুব দলের সদস্য সচিব ওমর ফারুকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলসহ সকল জাতীয়তাবাদী সংগঠন সোচ্চার রয়েছে। তাই কেউ শান্তিপ্রিয় বাঘাইছড়িকে অশান্ত করার চেষ্টা করবেন না।

Exit mobile version