রাঙামাটিতে নতুন করে ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছে। রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ থেকে গত ২৪ ঘন্টার এমন তথ্য জানানো হয়েছে।
সূত্রটি থেকে জানা যায় গত ২৪ঘন্টায় রাঙামাটি পিসিআর ল্যাবে ৮১ জন এবং এন্টিজিনায় ৭০জন নমুনা পরিক্ষা করেছেন। এরমধ্যে সর্বমোট ১৫১ জনের মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। যা নমুনা পরিক্ষা অনুসারে সনাক্তের হার ২৯.৮ শতাংশ।
রাঙামাটিতে এ পর্যন্ত ২৯ হাজার ২২৯ জন নমুনা পরিক্ষা করেছেন। এরমধ্যে নেগেটিভ এসেছে ২৪ হাজার ৮৯ জনের। পজিটিভ এসেছে ৫ হাজার ১৪০ জনের। মোট মারা গেছেন ৩৪ জন।
প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৩৬৩ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩লাখ ৫ হাজার ৫৩৯ জন। আইসোলেশনে ভর্তি আছেন ৫জন।
