parbattanews

রাঙামাটিতে জেলা ভিত্তিক কিশোর কিশোরী সম্মেলন

স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা ভিত্তিক কিশোর কিশোরী সম্মেলন। গতকাল বৃহষ্পতিবার সকালে রাঙামাটি পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে জেলার ৪৮টি ইউনিয়নের ক্লাবে সংঘটিত কিশোর কিশোরীরা এই সম্মেলনে অংশ নেয়।

রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল কিশোর কিশোরী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এর আগে শহরে এক র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সম্মেলন।

সম্মেলনে সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রহমান শম্পা, স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।

রাঙামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ক্লাবে সংঘটিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর কিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মসূচীর আওতায় রাঙামাটি এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Exit mobile version