রাঙামাটিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অপরিস্কার পরিবেশে খাদ্য পরিবেশন ও লাইসেন্স নবায়ন না করায় দায়ে শহরের জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে একটি হোটেল ও একটি ডিপার্টমেন্টাল স্টোরকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা ফেরদৌস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
খাবার ঢেকে না রাখায় ও রান্না ঘর পরিস্কার না থাকায় ড্রিম ল্যান্ড হোটেলকে পাঁচ হাজার টাকা ও ইত্যাদি ডিপার্টমেন্টাল স্টোরকে লাইসেন্স নবায়ন না করার জন্য দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফুটপাত দখলমুক্ত করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা ফেরদৌস বলেন, ভ্রাম্যমান অভিযান চলমান প্রক্রিয়া। এটি অব্যাহত থাকবে।
