parbattanews

রাঙামাটিতে বাড়ছে করোনা রোগী, আক্রান্ত ২৮

রাঙামাটিতে বেড়ে যাচ্ছে করোনা রোগীর সংখ্যা। বৃহস্পতিবার (০৮জুলাই) সর্বশেষ রাঙামাটি পিসিআর ল্যাবে ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৮ জনের পজেটিভ আসে।

আক্রান্ত ২৭ জনের মধ্যে রাঙামাটি সদর উপজেলার ১৬ জন, কাপ্তাইয়ে ৭ জন, কাউখালী ৩ জন এবং বাঘাইছড়িতে ১ জন আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, রাঙামাটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৯৫ জন, সুস্থ্য হয়েছেন এক হাজার ৭০৬ জন। রাঙামাটিতে মোট মারা গেছেন ১৯ জন। রাঙামাটিতে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন, ১৩ হাজার ৬০১ জন। এরমধ্যে নেগেটিভ এসেছে ১১,৭০৬ জনের। রাঙামাটিতে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩৩ হাজার ৩১২ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮ হাজার ৮৮১ জন।

রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, মানুষকে সচেতন করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যা কিছু করার দরকার তা করা হচ্ছে। কিন্তু মানুষের অসচেতনতার কারণে জেলায় করোনার হার বেড়ে যাচ্ছে। আমাদের এখনি সাবধান হয়ে যাওয়া উচিত। স্বাস্থ্যবিধি মানা না হলে আমরা ভয়াবহ পরিস্থিতির শিকার হবো।

Exit mobile version