parbattanews

রাঙামাটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Rangamati World Population day
স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাঙামাটি জেলা পরিষদ, জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে।

শনিবার সকালে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।

রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মূছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে সাফল্য অর্জনকারী ১০জন পরিবার পকিল্পনা কর্মী, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র, বেসরকারী প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ উপজেলার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে রাঙামাটি শহরে সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

Exit mobile version