parbattanews

রাঙামাটিতে বোডিং থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকার আল হেলাল বোডিং থেকে মো. আক্কাস (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আক্কাস রাঙামাটির লংগদু উপজেলার ঘনমোর এলাকার মো. ইসমাইলের ছেলে।

ইসমাইল ২৫ নভেম্বর রাত থেকে এ বোডিংয়ে অবস্থান করছিলেন। তবে কি কারণে কখন এ ঘটনা ঘটেছে এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহটি উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এরপর ঘটনার বিস্তারিত জানা যাবে বলে পুলিশের এ কর্মকর্তা যোগ করেন।

Exit mobile version