parbattanews

রাঙামাটিতে ভূয়া এইচএসসি পরীক্ষার্থীকে এক বছরের কারাদন্ড

pic11

স্টাফ রিপোর্টার :

রাঙামাটিতে অবৈধভাবে এইচএসসি পরীক্ষা দিতে আসা এক ভূয়া পরীক্ষার্থীকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বহিষ্কার করা হয়েছে মূল এইচএসসি পরীক্ষার্থী মো. সিরাজুল ইসলামকে। আটক ভূয়া পরীক্ষার্থীর নাম মোঃ শরীফ হোসেন (২০)। সে রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স ১ম বর্ষের ছাত্র।

জানা গেছে, মঙ্গলবার সকালে রাঙামাটি সরকারী মহিলা কলেজে এইচএসসি পরীক্ষা চলাকালে মো. শরীফ হোসেন নিজের পরিচয় গোপন করে সিরাজুল ইসলামের হয়ে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষায় দিতে আসে। রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল পরীক্ষা হল পরিদর্শনে করতে এসে সন্দেহজনকভাবে পরীক্ষার্থী শরীফের পরিচয় জানতে চেয়ে চ্যালেঞ্জ  করে।

প্রথমে শরীফ বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সত্যতা স্বীকার করে। সে এইচএসসি পরীক্ষার্থী সিরাজুল ইসলামের হয়ে পরীক্ষা দিতে রাঙামাটি সরকারী মহিলা কলেজের পরীক্ষার হলে প্রবেশ করে। তখন তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত অবৈধভাবে পরীক্ষা দিকে আসার অপরাদে এক বছর বিনাশ্রম কারাদন্ড দেয় জেলা প্রশাসক।

এব্যাপরে রাঙামাটি সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম জানায়, নিজে পরীক্ষা দিতে না এসে অন্য জনকে দিয়ে পরীক্ষা দেওয়ার অপরাদে মূল পরিক্ষার্থী সিরাজুল ইসলামকে বহিস্কার করা হয়েছে।

Exit mobile version