parbattanews

রাঙামাটিতে মদপান ও ব্যবসা করার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড

কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতে অবৈধভাবে মদপান ও ব্যবসা করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় মদ তৈরি করা কাঁচামালসহ পাহাড়ি চোলাই মদ উদ্ধার করা হয়। বৃহষ্পতিবার সকালে শহরের ভেদভেদী এলাকা থেকে এসব আটক করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএসএম ইবনুল হাসান ইভেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা চারজনকে মদপানরত অবস্থায় ও অবৈধভাবে মদব্যবসা করার অভিযোগে একজনকে আটক করা হয়।

যারা মদ পান করেছে তাদের ১৫ দিন ও বিক্রি করার অপরাধে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে জেলা ভ্রাম্যমান আদালত।

এসময় জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সোয়েব আহাম্মদ চৌধুরীসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version