রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকায় ৭ বছরের কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগে আব্দুর রহমান মুন্না (১৪) নামের এক কিশোরকে ২৪ ঘন্টা পার হওয়ার আগে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০১ মে) বিকেলে জেলা শহরের পুরানবস্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।
ধর্ষণে অভিযুক্ত কিশোর মহিলা কলেজ এলাকার পেয়ার আহাম্মদ এর ছেলে।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি জসিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
অভিযুক্ত কিশোর এবং ভিকটিম উভয়ে চাচাতো ভাই-বোন সম্পর্ক।
এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে ৭ বছরের এক মেয়ে শিশুকে তার চাচাতো ভাই কর্তৃক ধর্ষণের অভিযোগ তোলে শিশুটির পরিবার।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির শরীরে রক্ত দেখতে পেয়ে তার স্বজনরা দ্রুত তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত মুন্না ঘটনার পরপরই পালিয়ে যায়।
এদিকে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম শিশুটি তার মায়ের উপস্থিতিতে নিজের জবানবন্দিতে জানায়, বৃহস্পতিবার দিনগত রাত ৮ টার দিকে শিশুটি তার বাসার সামনে খেলাধূলার করার সময় তারই চাচাতো ভাই মুন্না তাকে জোর করে তুলে নিজের ঘরে নিয়ে যায়। এসময় তাকে পাশবিক নির্যাতন করে।
