parbattanews

রাঙামাটিতে উপজাতীয় সন্ত্রাসীদের আস্তানা থেকে সেনাবাহিনী ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে

%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটি জেলার বাঘাইছড়িতে উপজাতীয় সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার দুপুর তিনটার দিকে উপজেলার ঝগড়াবিলে সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, সামরিক পোশাক ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয় বলে সূত্র জানিয়েছে।

সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোন কমান্ডার লে. ক. আলী হায়দার সিদ্দিকীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলি থেকে তিন কি.মি দুরে অবস্থিত ঝগড়াবিল গ্রামের উপজাতীয় সন্ত্রাসীদের গোপন আস্তানা হিসাবে ব্যবহৃত একটি বাড়ি ঘেরাও করে। বাড়িটির আশেপাশে আরো অনেক বাড়ি থাকায় সেনাবাহিনীকেও স্বাভাবিক অপারেশন চালাতে সতর্কতা অবলম্বন করতে হয়। দিনের আলো থাকায় সন্ত্রাসীরা সেনাবাহিনীর অবস্থান আগেই টের পেয়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশী করে সেনাবাহিনী ১ টি  একে ২২ অটোমেটিক রাইফেল, ১ পি ২২ রাইফেল, এসবিবিএল রাইফেল ২ টি, ৩ টি চাপাতি, ১ টি চাকু, জলপাই কালার কম্ব্যাট পোশাক ১ সেট, কমব্যাট জ্যাকেট ১ সেট, কিছু টাকা, চাঁদা আদায়ের রশিদসহ সন্ত্রাসীদের ব্যবহৃত গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে।

 

Exit mobile version