parbattanews

রাঙামাটিতে ৩য় ধাপে ২টি উপজেলা পরিষদের নির্বাচন চলছে

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটিতে ৩য় ধাপে ২টি উপজেলা লংগদু এবং নানিয়ারচরে নির্বাচন চলছে। বুধবার (২৯ মে) সকাল থেকে ভোট দিতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে শুরু করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্ধীতা করছেন।

লংগদু উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ২৬৩ জন এবং নানিয়ারচর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৬৮৯ জন।

নির্বাচন সুষ্ঠু ভাবে শেষ করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল মোতায়েন রয়েছে।

এর আগে ৩য় ধাপে জেলার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমাল’র এর প্রভাবের কারণে বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

Exit mobile version