আগামীকাল ২১ মার্চ রাঙামাটিতে সাতটি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে। পাশাপাশি স্থানীয় জেলার পাঁচশো মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সেই লক্ষ্যে সব রকম ঈদ জামাতের প্রস্তুতি শেষ হয়েছে। কর্তৃপক্ষ ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি শেষ করে ফেলেছে। মাঠে প্যান্ডেল ঠাঙানো, পরিষ্কার-পরিছন্ন এবং সাজ-সজ্জার কাজ শেষ পর্যায়ে।
আবহাওয়া অনুকূলে থাকলে জেলা শহরের আদালত ভবন প্রাঙ্গনে ঈদগাহে দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫মিনিটে, দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৮টায়। তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জামায়াত সকাল ৮টায়, দ্বিতীয় জামায়াত পনে ৯টায় অনুষ্ঠিত হবে। ভেদভেদী ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামায়াত সকাল ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
রাঙামাটি সরকারি কলেজ ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামায়াত সকাল ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পার্সপোর্ট অফিস ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামায়াত সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। বায়তুশ শরফ কমপ্লেক্স ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, রিজার্ভবাজার স্টেডিয়াম ঈদগাহ মাঠে সকাল ৯টায়, পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় একটি মাত্র ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
এছাড়াও বনরূপা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং কাঠালতলী জামে মসজিদে সোয়া ৮টায় পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার অন্যান্য উপজেলায়গুলোতে ঈদগাহ মাঠ এবং মসজিদগুলোতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী বলেন, রাঙামাটিতে ঈদের নামাজের প্রস্তুতি শেষ। আবহাওয়া অনুকূলে থাকলে রাঙামাটির মসজিদগুলোর পাশাপাশি ৮টি ঈদগাহে ঈদের জামাত আদায় করা করবে।
