parbattanews

রাঙামাটির কাউখালীতে সরকারি গাছ কর্তন

kaukhali tv news-25-12-2013 001

স্টাফ রিপোর্টার :

কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে সৌন্দয্য বর্ধনের জন্য সড়কের দু’পাশে লাগানো সরকারি ৫টি ফুল কড়ই গাছ কেটে ফেলা হয়েছে। আজ বুধবার দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলা সদরের কাউখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন বলছেন ব্যবস্থা নেওয়া হবে।

গাছের পরিচর্যাকারী দাবীদার প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী নাছিমা ইসলাম (৩৮) গাছগুলো কেটেছেন। কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে গাছ কাটার জন্য লিখিত অনুমতি নিয়েছেন বলেও দাবী করেন। তবে কোন কাগজপত্র দেখাতে পারেননি।

কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাছের ছায়ায় খেলা থেকে বঞ্চিত হবে। স্থানীয় এক কাঠ ব্যবসায়ি জানান, এসব গাছের স্থানীয় বাজার মূল্য ২০ হাজার টাকার বেশি।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোতাহার হোসেন জানান, আমি অনুমতি দেইনি, কেউ আমার নাম ভাঙিয়ে অপরাধ করলে ব্যবস্থা নেয়া হবে। কাউখালী থানার অফিসার ইনচার্জ শ্যামল কান্তি বড়ুয়া জানান, কেউ অভিযোগ দেয়নি। সরকারি গাছ কাটলে সংশ্লিষ্ট আইনে মামলা হবে।

Exit mobile version