স্টাফ রিপোর্টার:
রাঙামাটির সাপছড়ি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে ব্যবসায়ীদের নিয়ে আশার আলো নামের একটি বাস (রেজি নং- ১১০০৫৪) স্থানীয় ঘিলাছড়ি বাজারের দিকে রওনা হয়। বাসটি মানিকছড়ি পার হয়ে সাপছড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে অন্যজন নিহত ও অপর ১৫জন আহত হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করেছে।
এদিকে ঘটনার পর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ হাসপাতালে ছুটে যান ও হতাহতদের অবস্থা পর্যবেক্ষণ করেন।
জানা গেছে, অতিরিক্ত যাত্রী বোঝাই ও চালকের বেপরোয়া গতিতে চালনার জন্য বাসটি দূর্ঘটনায় পতিত হযেছে।
