স্টাফ রিপোর্টার:
রাঙামাটি জেলার আট উপজেলায় নবনির্বাচিত ৩৮ জন ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। এসময় জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাহেদ চৌধুরীসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই দফায় রাঙামাটি জেলার ১০উপজেলায় ৪৮টি ইউনিয়নের মধ্যে এ পর্যন্ত ৪৭ ইউপি চেয়ারম্যানের শপথ পাঠ গ্রহণ সম্পন্ন হয়েছে। গেজেট প্রকাশিত না হওয়ায় শুধুমাত্র বরকল উপজেলার ভূষনছড়া ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন এখনো বাকি রয়েছে।